শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ AM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © টিডিসি ফটো

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রে সঙ্গে শান্তি আলোচনার পথে তিনটি প্রধান বাধার কথা উল্লেখ করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, তেহরান সংলাপ ও আলোচনার মাধ্যমে সমঝোতাকে স্বাগত জানায় এবং এখনও সেই অবস্থানেই রয়েছে।

এসময় তিনি বলেন, ‘প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকিই প্রকৃত আলোচনার প্রধান বাধা।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘বিশ্ব আপনার অবিরাম ভণ্ডামিপূর্ণ বক্তব্য এবং কথার সঙ্গে কাজের অসঙ্গতি স্পষ্টভাবে দেখছে।’

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির অর্থ তখনই থাকে, যখন তা নৌ অবরোধের মাধ্যমে লঙ্ঘিত হয় না এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখা বন্ধ হয়। পাশাপাশি, সব ফ্রন্টে জায়নিস্টদের যুদ্ধংদেহী তৎপরতাও থামাতে হবে।’

তথ্যসূত্রঃ মেহেরনিউজ 

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬