লালমনিরহাটে বাবার পর ৭ বছরের ছেলের করোনা শনাক্ত

১৫ এপ্রিল ২০২০, ০৮:৩৯ AM

© সংগৃহীত

লালমনিরহাট সদর উপজেলায় বাবার করোনা শনাক্ত হওয়ার ৭২ ঘণ্টা পর তার সাত বছর বয়সী ছেলের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। জেলায় পিতা-পুত্র ছাড়া আর কারও শরীরে এখনো করোনা শনাক্ত হয়নি।

সিভিল সার্জন জানান, লালমনিরহাট সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে তাদের রাখা হয়েছে।

তিনি বলেন, গত ১১ এপ্রিল উপজেলার গোকুন্ডা ইউনিয়নের এক কাঠমিস্ত্রির করোনা শনাক্ত হয়। শনিবার আক্রান্ত ব্যক্তির শিশুপুত্রসহ ১০ জনের শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে এই শিশুটির রিপোর্ট এসেছে। বাকিদের করোনা পরীক্ষার ফল এখনও আসেনি বলে জানান সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, নারায়নগঞ্জ থেকে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামের বাড়ি আসা এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তাকে লালমনিরহাট নার্সিং ইন্সটিটিউটের আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার প্রথম এ ব্যক্তি শনাক্তের পর তার পরিবারের চার সদস্যসহ এলাকার ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরপর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। মঙ্গলবার পাওয়া রিপোর্টে ঐ ব্যক্তির সন্তানের শরীরেও করোনা উপস্থিতি মিলেছে। অন্য ১০ নমুনার রিপোর্ট নেগেটিভ।

 

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬