এশিয়ান বিচ গেমস কাবাডি

থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৬, ১১:১১ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজেরা। ১৭ পয়েন্টের এই বিশাল জয় টুর্নামেন্টে বাংলাদেশকে ফেবারিট হিসেবে একধাপ এগিয়ে রাখল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায়। শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি থাইল্যান্ডের খেলোয়াড়রা। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে লাল-সবুজ শিবির।

পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে মাত্র ৩৪ পয়েন্টে থমকে যায় থাইল্যান্ড। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষদিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে তারা হার মানতে বাধ্য হয়।

এশিয়ান বিচ কাবাডিতে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে বাংলাদেশ বরাবরই সমীহ জাগানিয়া নাম। থাইল্যান্ডের মতো দলকে ১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে বাংলাদেশের নারীরা তাদের শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণ করল। এই জয় নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশকে মানসিকভাবে অনেকখানি চাঙ্গা করে তুলবে। আগামী শুক্রবার (২৪ এপ্রিল) দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে ৩৪ পদে বিশাল নিয়োগ
  • ২১ আগস্ট ২০২৬