নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫

সেমিফাইনালে অপরাজিত চাইনিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ

২৩ নভেম্বর ২০২৫, ১২:১০ PM
বিশ্বকাপে নারী কাবাডি দল

বিশ্বকাপে নারী কাবাডি দল © সংগৃহীত

দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক যাত্রা আরও এগিয়ে নিতে রবিবার (২৩ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয়  সেমিফাইনালে অপরাজিত চাইনিজ তাইপের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

গতবারের চ্যাম্পিয়ন ভারত ও রানার্স-আপ ইরান দিনের প্রথম সেমিফাইনালের পর বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ–তাইপে লড়াই। শনিবার থাইল্যান্ডকে ৪০-৩১ ব্যবধানে হারিয়ে পুল ‘এ’-এর রানার্স-আপ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠেছে বাংলাদেশ। চার ম্যাচে তিন জয়ে এটিই বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সফল অভিযান।

চাইনিজ তাইপের শক্তিমত্তা স্বীকার করলেও আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ শাহনাজ পারভীন মালেকা, 'চাইনিজ তাইপে খুবই শক্তিশালী দল। আমরাও সেরা খেলাটা খেলতে চেষ্টা করব এবং জয়ের লক্ষ্যেই নামব। আমরা নিজেদের মাঠে উগান্ডা, জার্মানি ও থাইল্যান্ডকে হারিয়েছি—এটাই আমাদের আত্মবিশ্বাস।'

থাইল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দল আরও চাঙা হয়েছে বলেও জানান তিনি, 'মেয়েরা এখন আরও উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। তারা আমাকে বলেছে, চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটা "ডু অর ডাই"। তারা সর্বোচ্চটা উজাড় করে দেবে।' দলের অন্যতম সেরা রেইডার স্মৃতি আক্তার জানালেন স্বাগতিক হিসেবে খেলতে পারার অনুভূতি, 'এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মাটিতে খেলা আর দেশের জন্য পদক নিশ্চিত করা—এর চেয়ে আনন্দ আর কী হতে পারে?'

আরও পড়ুন : তাইজুলের কাছে রেকর্ড হারিয়ে তাকে ঘিরেই বড় প্রত্যাশা সাকিবের

অন্যদিকে, পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পুল ‘বি’ সেরা হয়ে সেমিফাইনালে এসেছে চাইনিজ তাইপে। দলটির অধিনায়ক ইয়াহান চুয়াং স্বাগতিকদের প্রশংসা করেও জানালেন প্রস্তুতির কথা। তিনি বলেন, 'বাংলাদেশের বিপক্ষে আমরা ভালোভাবে প্রস্তুত থাকব। তারা দক্ষ দল, তাই আমাদের সেরাটা দিতে হবে।'

স্বাগতিকদের বিপক্ষে খেলায় বাড়তি চাপ থাকার কথাও স্বীকার করেন তিনি, 'হ্যাঁ, কিছুটা চাপ আছে—কারণ বাংলাদেশ আয়োজক। তবে আমরা শুধু ম্যাচেই মনোযোগ দেব।' টানা পাঁচ জয়ে বাড়তি আত্মবিশ্বাসের কথাও জানান চুয়াং, 'এটি আমাদের টুর্নামেন্টে পঞ্চম জয়। আমরা এখন আরও আত্মবিশ্বাসী।'

আজ বাংলাদেশের পক্ষে থাকবে স্বাগতিক হওয়ার সুবিধা। আবেগ ও সমর্থকদের সমর্থনে ভর করে মাঠে নামবে বাংলাদেশ। আর শৃঙ্খলা, নির্ভুলতা ও ধারাবাহিকতা নিয়ে প্রস্তুত চাইনিজ তাইপে। তাই সেমিফাইনালটি রোমাঞ্চকর এক দ্বৈরথেরই আভাস দিচ্ছে। স্বাগতিকদের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার সুযোগ, আর তাইপের সামনে তাদের অপরাজিত যাত্রা ধরে রাখার চ্যালেঞ্জ।

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9