বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৪ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক এই টুর্নামেন্টে ফুটবলে জনপ্রিয় দেশ আর্জেন্টিনারও আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা।

এ নিয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন আমাদের ১৪টি দেশ চূড়ান্ত ও দুটি দেশ পোল্যান্ড ও পাকিস্তানকে স্ট্যান্ডবাই রেখেছিল। সেই ১৪ দেশের মধ্যে জাপান, কোরিয়া, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা আসছে না। এদের পরিবর্তে স্ট্যান্ডবাই হিসেবে পাকিস্তান ও পোল্যান্ডের খেলার সুযোগ ছিল। পাকিস্তান আসবে না, পোল্যান্ড আসছে। আমরা স্বাগতিক হিসেবে স্থানীয়  আবাসন, যাতায়াত প্রদান করব। টুর্নামেন্টে আগমন ও অংশগ্রহণের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের।’

এদিকে আগামী সোমবার (১৭ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্ট। আজ আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেছে কাবাডি ফেডারেশন। তবে দল ঘোষণার সময়ে অধিনায়ক বা কোচ কেউই উপস্থিত ছিলেন না। অবশ্য, এ নিয়ে নেওয়াজ সোহাগের ব্যাখ্যা, ‘কাবাডি দল বিকেএসপিতে অনুশীলন করছে। এজন্য কাউকে আনা সম্ভব হয়নি।’ 

অন্যদিকে রবিবার টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে। রাষ্ট্রীয় ভবন যমুনায় দলগুলোর অধিনায়কদের নিয়ে এই ট্রফি উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

এ নিয়ে সোহাগ বলেন, ‘প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিকেল সাড়ে ৪টায় যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে। বাংলাদেশে আয়োজিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপ স্মরণীয় ও ঐতিহাসিক করে রাখার জন্য আমাদের এই চেষ্টা।’

কাবাডির র‌্যাংকিংয়ে পঞ্চমস্থানে আছে বাংলাদেশ। আর টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হলেই ব্রোঞ্জ পদক পাচ্ছে স্বাগতিকরা। বিশ্বকাপে পদকেরও প্রত্যাশা বাংলাদেশের, ‘আগামীকাল (১৬ নভেম্বর) টুর্নামেন্টের গ্রুপিং অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি ভালো এবং ইরানে এশিয়ান নারী কাবাডিতে পদক জেতায় অবশ্যই বিশ্বকাপে পদকের প্রত্যাশা করছি।’

বিশ্বকাপে বাংলাদেশ দল: শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার,স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র),আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান ও তাহরিম।

কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান। 

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9