আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ সরকারের

১৬ আগস্ট ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© লোগো

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় মওকুফের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে তাদের বিল মওকুফ অথবা নূন্যতম বিল গ্রহণ করে ছাত্র জনতার অবদানের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, সরকারি হাসপাতালে তাদের সব চিকিৎসা ব্যয় সরকারকে বহন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এরইমধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বপ্রণোদিত হয়ে বিল মওকুফ করায় অধিদপ্তর তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬