জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

২২ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ PM
অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া

অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম ‘সিন্ডিকেট’-এর নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। আগামী ২ (দুই) বছরের জন্য তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার ৩১নং সিদ্ধান্তের প্রেক্ষিতে উপাচার্য মহোদয় তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। এই আদেশ অদ্য ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্ষদ হলো সিন্ডিকেট। নতুন সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর ড. মঞ্জুর মুর্শেদকে বিশ্ববিদ্যালয়ের কার্য পরিচালনায় সক্রিয় সহযোগিতার অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার।

বর্তমানে অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন এর দায়িত্ব পালন করছেন।

‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9