গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

০৪ নভেম্বর ২০২৩, ০৯:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM

© সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের প্রথম চার দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়ে ৪৫ জনের। আর এ বছর এডিস মশাবাহিত রোগে ১ হাজার ৩৯৩ জনের মৃত্যু হলো।

আজ শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩৮ জন।

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর সবচেয়ে বেশি ৩৯৬ জনের মৃত্যু হয়েছে গত সেপ্টেম্বরে। আর গত মাসে মারা গেছেন ৩৫৯ জন। এর আগে আগস্টে ডেঙ্গু মৃত্যু হয় ৩৪২ জনের। দেশে চলতি বছর মার্চ মাস ছাড়া সব মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেখেছে দেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ লাখ ৭৭ হাজার ৮০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৭১৭ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৭৭ হাজার ০৮৪ জন ভর্তি হন।

দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। ওই বছর মারা যান ৯৩ জন। করোনা মহামারির আগের বছর ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৬৮ জন। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে পড়ছে।

প্রেশারের ওষুধ একবার শুরু করলে কি সারাজীবন খেতে হয়? যা বলছে…
  • ১৩ জুন ২০২৬
ব্রাজিলের হেক্সা মিশনের শুরুতেই মরক্কো চ্যালেঞ্জ: প্রিভিউ, …
  • ১৩ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থী ফাইয়াজ করিম আর নেই
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপের মঞ্চে ৯৬ বছরের রেকর্ড ভাঙলেন ১৭ বছরের গিলবার্তো …
  • ১৩ জুন ২০২৬
প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৩য় পুনর্মিলনী…
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় কুইজ ও রিচার্জ অফার নগদের
  • ১৩ জুন ২০২৬
×