ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু

০৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM

© ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকার। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৬৭১ জন মারা গেলেন। এর মধ্যে ৪৮৬ জন ঢাকার।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১১৫ জন। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯ হাজার ১২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৩ হাজার ৯৪৬ জন ঢাকার।

ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২২ জন। এর মধ্যে ঢাকার ৬৩ হাজার ২৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে দেশে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিকেল ভর্তির প্রশ্নফাঁস ঠেকাতে পুলিশের সঙ্গে বিমান ও আধাস…
  • ১৩ জুন ২০২৬
হেফাজতে থাকা সেই শিবির নেতাকে গ্রেপ্তার দেখাল পুলিশ
  • ১৩ জুন ২০২৬
প্রাইভেট ও ইজিবাইকের সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর…
  • ১৩ জুন ২০২৬
আইবিএতে এক্সিকিউটিভ এমবিএ করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সিজ…
  • ১৩ জুন ২০২৬
যেভাবে তিন প্রতিবেশী দেশের টানাপোড়েন সামনে আনল ফুটবল বিশ্বক…
  • ১৩ জুন ২০২৬
সড়কের পাশে পড়ে ছিল রিকশাচালকের মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • ১৩ জুন ২০২৬
×