প্রতি আসনে হচ্ছে ছেলে-মেয়েদের আলাদা আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান, উচ্চশিক্ষায় মিলবে অনুদান

১৯ আগস্ট ২০২৬, ০১:০৫ PM
‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে সরকার

‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে সরকার © সংগৃহীত

দেশের প্রতিটি সংসদীয় আসনে ছেলে ও মেয়েদের জন্য একটি করে আলাদা আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান করবে সরকার। এ ছাড়া উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে অগ্রাধিকার কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে। 

ই-বুকে বলা হয়েছে, দেশে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান করা হবে। সে অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনে ৬০০টি সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়েছে। 

২০২৬-২০৩০ সালের মধ্যে পাঁচ বছরে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রতিটি আসনে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হবে। ষষ্ঠ শ্রেণি থেকে ভর্তি নেওয়া হবে এবং প্রতিষ্ঠানগুলো হবে সম্পূর্ণ আবাসিক।

অন্য খবর: প্রধান শিক্ষক সংকট, ব্যাহত প্রাথমিকের পাঠদান

গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতের জন্য ৪৩টি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেন। যেখানে নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক (সম্মান) পর্যায় পর্যন্ত বিনা টিউশন ফি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর করপোরেট কর সম্পূর্ণ প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক নিয়োগের মৌখিক পরীক্ষা ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে আবারও স্বর্ণের দামে পতন, আজ ভরি কত?
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9