অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ

১৮ আগস্ট ২০২৬, ০৯:৪৮ AM
অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স

অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৯টি পদে মোট ২১ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।

কলেজটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স

পদের নাম ও পদসংখ্যা:

০১. প্রভাষক (ফিজিওথেরাপি): ০৪টি পদ 

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

০২. প্রভাষক (বেসিক মেডিকেল সায়েন্স): ০৪টি পদ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

০৩. সহকারী অধ্যাপক (ফিজিওথেরাপি): ০৩টি পদ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (৬ষ্ঠ গ্রেড)

০৪. সহকারী অধ্যাপক (বেসিক মেডিকেল সায়েন্স): ০২টি পদ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (৬ষ্ঠ গ্রেড)

০৫. সহযোগী অধ্যাপক (ফিজিওথেরাপি): ০২টি পদ

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (৪র্থ গ্রেড)

০৬. সহযোগী অধ্যাপক (বেসিক মেডিকেল সায়েন্স): ০১টি পদ 

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (৪র্থ গ্রেড)

০৭. গবেষণা কর্মকর্তা: ০১টি পদ

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

০৮. ক্লিনিক্যাল ডেমোনস্ট্রেশন অফিসার: ০৩টি পদ 

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

০৯. সহকারী গ্রন্থাগারিক: ০১টি পদ 

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

নিয়োগের ধরন: সবগুলো পদই স্থায়ী।

প্রার্থীর ধরন: বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।

আরও দেখুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, অফিস চলাকালীন সময়।

আবেদন যেভাবে: প্রার্থীকে কলেজের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৭ সেট আবেদন অধ্যক্ষ, অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স, ঢাকা-১২০৭ বরাবর নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদনের সঙ্গে যেসব কাগজপত্র দিতে হবে: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয় মূল বা সাময়িক সনদপত্র এবং নম্বরপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে হবে। এর সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নিয়োগের যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত শর্ত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত আবেদন ফরম ও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত জানতে এখানে দেখুন

সূত্র: অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স।

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট শুধু বিল্ডিং বানানোর জন্য না
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আপগ্রেড হলো প্রাথমিক শিক্ষকদের সমন্বিত জ্যেষ্ঠতা তালিকা তৈর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘রেহানা মরিয়ম নূর আমাদের বোন’
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9