সরকারের ই-বুকে পে স্কেলের সুখবর

১৭ আগস্ট ২০২৬, ০৫:২৫ PM
ই-বুকে পে স্কেল

ই-বুকে পে স্কেল © সম্পাদিত

নবম জাতীয় পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে ১০০ শতাংশ। পাশাপাশি মূল বেতন ও অন্যান্য ভাতা দুই ধাপে কার্যকর হবে। আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্য দিয়ে এই প্রথম সরকারি কোনো নথিতে পে-স্কেলের তথ্য প্রকাশ পেল। আগামীতে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে তা আনুষ্ঠানিকতা পাবে বলে অভিমত সংশ্লিষ্টদের।

‘নবম জাতীয় বেতন স্কেলে দীর্ঘ প্রতীক্ষার অবসান’ শিরোনামে প্রকাশতি ওই ই-বুকের ৩৬ পাতায় বলা হয়েছে, ‘সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর।’ 

বিস্তারিত তথ্যে উল্লেখ, 
‘মূল বেতন বৃদ্ধি: ১ম-২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ।

দুই ধাপে বাস্তবায়ন: প্রথম বছরে মূল বেতন, দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে।

সুপারিশ চূড়ান্ত: সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

বাজেট বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ মোট ১,৪১,৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’

 ই-বুকের ৩৬তম পাতায় পে স্কেল

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চলতি বছরেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর হবে। এ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন। সরকার শিগগিরই সিদ্ধান্ত জানাবে। সোমবার (১৭ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে পে কমিশন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক হয়েছে। তিনি বলেন, পে-কমিশনের অনেকগুলো দিক আছে। সবগুলো বিবেচনা করছি আমরা। আজ আলোচনা হয়েছে। এ বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে আমরা পরে আবার বসব।

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9