যশোরে নবনির্মিত তিন সেতুর উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

২০ জুন ২০২৬, ০৮:২৩ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ১১:১৯ AM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত © টিডিসি ফটো

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে তিনটি নবনির্মিত সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার  (১৯ জুন) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেতুগুলো উদ্বোধন করেন। সেতু উদ্বোধন শেষে তিনি সংশ্লিষ্ট এলাকায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে মোট ৬৫ লাখ ২৪ হাজার ৫৫০ টাকা ব্যয়ে এই সেতু তিনটি নির্মাণ করা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড়-মধ্যপাড়া খালের ওপর একটি এবং তরফদারপাড়া থেকে আড়াপাড়া সড়কে দ্বিতীয় সেতুটি নির্মাণ করা হয়েছে। এছাড়া দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী থেকে ফুলবাড়িয়া যাওয়ার পথে গোডাঙ্গা খালের ওপর নির্মিত হয়েছে তৃতীয় সেতুটি।

উদ্বোধনী বক্তৃতায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। এই নতুন সেতুগুলো চালু হওয়ার ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ দূর হবে। একই সাথে গ্রামীণ এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে এটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।’

সেতুগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

নতুন এই সেতু তিনটি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এর মাধ্যমে এই দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে।

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9