তিস্তা প্রকল্পের অগ্রগতি দেখতে মাঠে তিন মন্ত্রী

১৯ জুন ২০২৬, ০৫:২১ PM
তিস্তা প্রকল্পের অগ্রগতি দেখতে মাঠে তিন মন্ত্রী

তিস্তা প্রকল্পের অগ্রগতি দেখতে মাঠে তিন মন্ত্রী © সংগৃহীত ও সম্পাদিত

তিস্তা নদী অববাহিকার নদীভাঙন, বন্যা নিয়ন্ত্রণ ও চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় নীলফামারী ও লালমনিরহাট এর মধ্যবর্তী তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন সরকারের তিন মন্ত্রী।

শুক্রবার (১৯ জুন) দুপুরে তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছান পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরি এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তিস্তা ব্যারাজ এবং এর আশপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে তারা তিস্তা অবসর হলরুমে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় তিস্তা অববাহিকার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা, টেকসই বন্যা নিয়ন্ত্রণ, নদীশাসন কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, পানিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নীলফামারী ও লালমনিরহাট জেলার দলীয় নেতাকর্মীসহ প্রশাসক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, তিস্তা অববাহিকায় নদীভাঙন রোধ, বন্যা ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়নে সরকারের চলমান উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান ও নিরাপত্তা আরও উন্নত হবে।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬