দুই জেলার ডিসি প্রত্যাহার

১৬ এপ্রিল ২০২৬, ১০:১৬ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে তাদের স্থলে নতুন দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার। জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদলের তথ্য জানানো হয়। 

এতে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে শূন্য হওয়া এই দুই পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬