ঝিনাইদহের নতুন ডিসি হলেন নোমান হোসেন

০৮ এপ্রিল ২০২৬, ১১:১৭ AM
নতুন ডিসি মো. নোমান হোসেন

নতুন ডিসি মো. নোমান হোসেন © সংগৃহীত

ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনেছে সরকার। বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপসচিব মো. নোমান হোসেনকে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, বর্তমান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মো. নোমান হোসেন বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা মো. নোমান হোসেন প্রিন্স এর আগে মাঠ প্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী এবং কক্সবাজার সদর ও বান্দরবান সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬