১১ জেলায় নতুন ডিসি, দেখুন তালিকা

২৯ মার্চ ২০২৬, ০১:৪৮ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০১:৫১ PM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১ জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।

66666

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি.এম. সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব মুহাম্মদ রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. সামিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

আগের দিন জ্বরের ওষুধ খান, আজ ডাক্তার দেখাতে চেয়েছিলেন—তার আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
উপবৃত্তির আওতায় আসছে ৫৯ শিক্ষাপ্রতিষ্ঠান, দেখুন তালিকা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের ৫ প্রতিনিধি যাচ্ছেন সচিবালয়ে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এগিয়ে গিয়েও জয় অধরাই থাকল বাংলাদেশের
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পারফিউম নয়, ঘামের গন্ধেই প্রেমে পড়বেন নারীরা, নয়া ট্রেন্ড ‘…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬