জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, পদ ১২, আবেদন শেষ ৭ এপ্রিল

২৮ মার্চ ২০২৬, ১২:১৫ PM
১২ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে ডিপিডিসিতে

১২ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে ডিপিডিসিতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারজুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১২ কর্মকর্তা নিয়োগে ১১ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১১ মার্চ শুরু হয়েছে—চলবে ৭ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি);

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি);

পদসংখ্যা: ৫টি;

মূল বেতন: ৫১,০০০ টাকা; 

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা;

আবেদনের যোগ্যতা—

*সিএসই (CSE), আইটি (IT), ইসিই (ECE), ইটিই (ETE) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং ৪ স্কেলে ৩ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: মেট্রোরেল বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা, আবেদন নির্ধারিত ফরমে

২. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি);

পদসংখ্যা: ৭টি;

মূল বেতন: ৩৯,০০০ টাকা; 

অন্যান্য সুযোগ-সুবিধা: বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা;

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ এবং ৪ স্কেলে ৩ থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়;

আরও পড়ুন: বিপিএটিসি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ২০, আবেদন অনলাইনে

চাকরির ধরন: উভয় পদই চুক্তিভিত্তিক (প্রাথমিক ৩ বছর) এবং পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর (১১ মার্চ ২০২৬ তারিখে)। তবে ডিপিডিসি কর্মীদের জন্য বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং এখানে ক্লিক করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১,০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ এপ্রিল ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট

এক্সিকিউটিভ নিয়োগ দেবে বিক্রয় ডটকম, আবেদন ১ আগস্ট পর্যন্ত
  • ২৬ জুলাই ২০২৬
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় অধিকাংশই ফেল, ফের বিজ্ঞপ্তি প্রক…
  • ২৬ জুলাই ২০২৬
টঙ্গীতে ৮ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৬ জুলাই ২০২৬
ইউজিসি পেল নতুন তিন সদস্য
  • ২৬ জুলাই ২০২৬
তিন বছরে ২৯৫ অপহরণ, সন্ধ্যা নামার আগে ভয়ে বাড়ি ছাড়েন টেকন…
  • ২৬ জুলাই ২০২৬
প্রাথমিকে পরিচ্ছন্নতাকর্মী-নৈশপ্রহরী নিয়োগ নিয়ে সুখবর দিলেন…
  • ২৬ জুলাই ২০২৬