১১ জেলার ডিসিকে প্রত্যাহার, তালিকা দেখুন এখানে

২৯ মার্চ ২০২৬, ০২:০০ PM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

দেশের ১১টি জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গার ডিসি মোহাম্মদ সাদেক হোসেন, মাদারীপুরের ডিসি মারুফুর রশীদ খান, মেহেরপুরের ডিসি ড. মনসুর আলম খান এবং লালমনিরহাটের ডিসি এইচ এম রকিব হায়দার। 

আরও পড়ুন: ১১ জেলায় নতুন ডিসি, দেখুন তালিকা

এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ডিসি শাহিনা আক্তার খানম, চাঁদপুরের ডিসি আবু নাছের মোহাম্মদ আল-মারুফ, চাঁদপুরের ডিসি মো. মাহমুদ উল্লাহ মারুফ এবং বান্দরবানের ডিসি শাহিনা আক্তার লিলিকেও প্রত্যাহার করা হয়েছে।

3333

একই আদেশে খুলনার ডিসি এম.এম. আরিফুল ইসলাম, নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং রাজশাহীর ডিসি আফিয়া আক্তারকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এই আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এদিকে একই দিনে দেশের এই ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬