‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্রথম ঈদ কাটল যেভাবে

২১ মার্চ ২০২৬, ১০:২৪ AM
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া © সংগৃহীত

১৯৯১ সালের ২০ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। দায়িত্ব গ্রহণের পরপরই দরজায় কড়া নাড়ছিল পবিত্র ঈদুল ফিতর। রাষ্ট্রীয় প্রটোকল আর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাঝেও সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে চেয়েছিলেন নবনির্বাচিত এই প্রধানমন্ত্রী। তবে সেই প্রথম ঈদ ঘিরেই ডালপালা মেলেছিল এক চঞ্চল্যকর বিতর্ক, যার নেপথ্যে ছিল এক ভিন্নতর সত্য।

আজ শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে রাজনৈতিক ব্যক্তিত্ব আশিক ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গল্প নয়, সত্যি’ শিরোনামে সেই সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন। 

স্ট্যাটাসে তিনি লেখেন, ১৯৯১ সালের ২০ মার্চ। বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব দিন। বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। নতুন দায়িত্বের মধ্যেই এল ঈদুল ফিতর। এপ্রিল মাসে উদযাপিত সেই ঈদ ছিল তার জীবনের এক অনন্য অধ্যায়। রাষ্ট্রীয় প্রটোকল, নিরাপত্তার বেষ্টনী, প্রধানমন্ত্রীর পদের গুরুত্ব সবকিছুর মাঝেও তিনি সাধারণ মানুষের মতোই ঈদের আনন্দে মিশে যেতে চেয়েছিলেন।

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ঈদের আগে তিনি ঢাকার কয়েকটি মার্কেটে গিয়েছিলেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে কেনাকাটা করেছিলেন। একটি আওয়ামীপন্থী পত্রিকার সম্পাদক লিখে ফেললেন ‘প্রধানমন্ত্রী ৬৫ হাজার টাকার শাড়ি কিনেছেন!’ খবরটি ছড়িয়ে পড়ল প্রেসক্লাবের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন মহলে। সমালোচনার সুর উঠল ‘প্রধানমন্ত্রী হয়েই এত দামি শাড়ি? ভাবা যায় না!’

আরও উল্লেখ করা হয়, কিন্তু সত্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। অনুসন্ধানে বেরিয়ে এল, - প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রথম মাসের পুরো বেতন দিয়েই শাড়িগুলো কিনেছিলেন। সেগুলো নিজের জন্য নয় গরিব-দুঃখী, এতিমদের জন্য। ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যে তিনি নিজ হাতে সেই শাড়িগুলো এতিমখানায় বিতরণ করেছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর কোনো ত্রাণভান্ডার ছিল না; তাই নিজের বেতনের টাকাই ছিল তার একমাত্র সম্বল।

এই সত্য উন্মোচিত হওয়ার পর সে সময়ের জনপ্রিয় সাপ্তাহিক ‘আগামী’ পত্রিকার ১৭ মে সংখ্যায় প্রকাশিত হল একটি চমকপ্রদ প্রতিবেদন। শিরোনাম—‘খালেদা জিয়ার কেনাকাটা’। লেখায় বিস্তারিত বর্ননা করে সরাসরি সেই সম্পাদককে উদ্দেশ করে বলা হল: ‘খালেদা জিয়ার কেনাকাটার খবর অনেকের সঙ্গে একজন সম্পাদকের কানেও গিয়েছিল। তিনি আবার একটি বিশেষ রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী। এজন্যই হয়তো খালেদা জিয়া সম্পর্কে রটাতে থাকেন যে, প্রধানমন্ত্রী হয়েই ৬৫ হাজার টাকার শাড়ি কিনলেন? পরে জানা গেল, খালেদা জিয়া ওই শাড়িগুলো গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করেছেন। এই খবর ওই সম্পাদকের কানে গিয়েছিল কি না জানা যায়নি। তবে সম্পাদক যে আরেকটি খবর শুনে ভড়কে গিয়েছিলেন, তা জানা গেছে। সেটি হচ্ছে খালেদা জিয়া লোকজন দিয়ে খবর নেন, ঢাকা শহরের কোথায় কম দামে জুতা-স্যান্ডেল পাওয়া যায়। শেষে খবর পাওয়া গেল, মীরপুরে কম দামে জুতা-স্যান্ডেল পাওয়া যায়।’

বাড়ছে মন্ত্রিসভার আকার ,ঈদের পর আসছে বড় রদবদল
  • ০৭ মে ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরতায় গবেষণার মান নষ্ট হয় :  হ…
  • ০৭ মে ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে যবিপ্রবির পাঁচ স্বর্ণ জয়
  • ০৭ মে ২০২৬
এপ্রিলে সড়কে ঝরল ৪০৪ প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দ…
  • ০৭ মে ২০২৬
প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • ০৭ মে ২০২৬
আসলেই কী সীমান্ত এলাকায় জামায়াত ও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9