ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চাঁদাবাজি বন্ধে মাইকিং, স্ট্যান্ডের ইজারা বাতিল

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ AM
ময়মনসিংহ ম্যাপ

ময়মনসিংহ ম্যাপ © সংগৃহীত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহন থেকে জিপি ও অন্য খাতের নামে চাঁদা আদায় বন্ধ করার নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ। নান্দাইল হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে মহাসড়কে মাইকিং করা হয়। 

এদিকে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার অটোবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো স্ট্যান্ডের জন্য বাংলা ১৪৩৩ সনের ইজারা বাতিল করেছে পৌরসভা কর্তৃপক্ষ। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ১৪৩৩ বঙ্গাব্দের জন্য নান্দাইল পুরনো বাসস্ট্যান্ড, নান্দাইল গালর্স স্কুলসংলগ্ন, নান্দাইল হাসপাতাল রোডের খাদ্যগুদাম এবং নান্দাইল বাজার মোরগ মহাল এলাকার অটোবাইক, সিএনজি ও টেম্পু স্ট্যান্ডের ইজারা ডাক দেওয়ার বিজ্ঞপ্তি দেয় পৌরসভা কর্তৃপক্ষ।

এসব স্ট্যান্ডে টোল আদায় করা নিয়ে এর আগে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়ও বিষয়টি নিয়ে নেতিবাচক বক্তব্য দেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 

এ অবস্থায় নান্দাইলের জাতীয় সংসদ সদস্য ও নবনিযুক্ত প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নির্বাচনী প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে মহাসড়কে জিপি নেওয়া বাতিল করবেন।
তাঁর ওই প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৪৩৩ সালের ইজারা ডাক বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে চারটি স্ট্যান্ডের ইজারা ডাক বাতিল করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, 'নানা নামে সড়কে চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাই কোনো ধরনের চাঁদাবাজি না করতে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।'

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9