সীমানা ঘেঁষে পুকুর খনন, ধসে পড়ার আশঙ্কা শতবর্ষী কবরস্থান

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ PM
এক্সকাভেটর দিয়ে খনন করা হচ্ছে পুকুর

এক্সকাভেটর দিয়ে খনন করা হচ্ছে পুকুর © টিডিসি

আইন লঙ্ঘন করে প্রতিবেশীদের পারিবারিক কবরস্থান ও ফসলি জমির সীমানা ঘেঁষে গভীর পুকুর খনন করার অভিযোগ উঠেছে। ফলে সেখানে ফসলি জমি ধসে পড়ার পাশাপাশি ভাঙতে পারে শতবছরের পারিবারিক কবরস্থান। এ অবস্থায় আশঙ্কায় দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। কর্তৃপক্ষের কাছে আবেদন করেও এর প্রতিকার পাচ্ছেন না তারা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামে পুকুর খনন করা হচ্ছে।
 
পরিকল্পিতভাবে ৩০থেকে ৩৫ ফুট গভীর পুকুর খননের ফলে ঝুঁকিতে পড়েছে শতবর্ষী কবরস্থান ও আশপাশের ফসলি জমি।
 
বিষয়টি নিয়ে গত (২২ ফেব্রুয়ারি) রবিবার ভোক্তভোগী পরিবারের ছমেদ আলী (৮০) নামের একজন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। তার আগে গত শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, এক্সকাভেটর দিয়ে ৩০ থেকে ৩৫ ফুট গভীর করে মাটি কাটা হয়েছে। সেই মাটি ট্রাক্টর দিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। এতে গভীর হয়ে পাশের ফসলি খেতের মাটি পড়ে যাচ্ছে। এ অবস্থায় গর্তঘেষা শত বছরের একটি কবরস্থান ভেঙে পড়ার আশঙ্কা দেখা গেছে।
 
ভুক্তভোগী ছমেদ আলী বলেন, ‘এই কবরস্থানে আমার বাবা-মাসহ বাড়ির অনেক সদস্য শুয়ে আছেন। পাশেই পরিকল্পিতভাবে গভীর পুকুর খনন করার কারণ বিরোধের জের। যাতে কবরস্থান ভেঙে পুকুরে বিলীন হয়ে যায়। আমরা বাধা দিলে নানা ধরণের হুমকি দিচ্ছে। আমরা অসহায় মানুষ, কে আমাদের পাশে দাঁড়াবে!’
 
বিধবা জাহানারা বেগম বলেন, ‘আমার স্বামী নেই। পেটের তাগিদে সন্তানরাও দেশের বাইরে থাকে। বাড়িতে কেউ না থাকায় প্রভাবশালী দুলাল মিয়া গংরা জোর করে গভীর পুকুর খনন করছে। এতে পুকুরঘেঁষা আমাদের ফসলি জমি ভেঙে পড়ার শঙ্কায় আছি। কিছু বললেই তারা গালমন্দ ও নানা ধরণের হুমকি প্রদান করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
 
এ বিষেয় জানতে চাইলে অভিযুক্ত দুলাল মিয়া ও তার ছেলে এখলাস উদ্দিন বাপ্পু বলেন, ‘আমরা নিজেদের জায়গায় পুকুর খনন করছি, যত বেশি মন চায় খনন করব, তাতে আপনাদের কি আসে যায়, যা পারেন করেন গিয়ে।’
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ‘নিয়মের বাইরে গভীর পুকুর খননের সুযোগ নেই। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে ফরওয়ার্ডিং করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9