সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কড়া নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪২ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © ফাইল ছবি

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বিষয়ে কড়া বার্তা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের নিয়মানুযায়ী অফিসে উপস্থিত ও বের হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন: আমার সপ্তাহ ৮ দিনে, ২৪ ঘণ্টা কাজ করতে প্রস্তুত: শিক্ষামন্ত্রী

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তাঁর অধীন দপ্তর-সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬