সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে চুক্তি করছে বাংলাদেশ

১২ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ AM , আপডেট: ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৩ AM
সেনাবাহিনীর হাতে থাকা ড্রোন

সেনাবাহিনীর হাতে থাকা ড্রোন © সংগৃহীত

সামরিক ড্রোন কারখান স্থাপনে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। কারখানা স্থাপনে চীনের সঙ্গে ৬০৮ কোটি টাকার  চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ। খবর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের। 

ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিতে চুক্তির পরিকল্পনা করছে বাংলাদেশ।

আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের আগে গত ৬ জানুয়ারী এ সংক্রান্ত প্রকল্পের প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। এ ধরনের প্রকল্প মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর প্রধান উপদেষ্টা অনুমোদন দেন।

৬০৮ কোটি ৮ লাখ টাকার এই প্রকল্পে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হবে সংশ্লিষ্ট প্রযুক্তি আমদানি ও ড্রোন কারখানা স্থাপনে। বাকি ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ বাবদ খরচ হবে।

এ নিয়ে জানতে চাইলে মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রস্তাব অনুযায়ী,চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ বিমান বাহিনী।

শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬