এক হাজার শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

১১ জানুয়ারি ২০২৬, ০৭:১২ PM
 সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের সময়

সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণের সময় © সংগৃহীত

তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হবিগঞ্জ জেলার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করেছে সেনাবাহিনী।

‎রবিবার (১১ জানুয়ারি) সকালে হবিগঞ্জ জেলা স্টেডিয়ামে ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল।

‎অনুষ্ঠানে এক হাজার শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎সেনাবাহিনী সূত্র জানায়, চলমান শীত মৌসুমে সিলেট বিভাগের অন্যান্য জেলাতেও শীতার্ত মানুষের মাঝে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণসহ ৯ …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দরিদ্র রোগীর মরদেহ সরকারি খরচে দাফন-সৎকারের ব্যবস্থা কেন নয়
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মিলন হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চাকরির শেষ দিন আর শেষ হলো না প্রধান শিক্ষকের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘বিজ্ঞান-প্রযুক্তি’ বাদ, বগুড়ার পর চাঁদপুরেও পূর্ণাঙ্গ বিশ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বরযাত্রীর গাড়ি থেকে ‘অপহৃত’ নববধূ, দিলেন ভিডিও বার্তা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬