থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উদ্ধার

০৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৪১ PM
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উদ্ধার

থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে উদ্ধার © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রদল নেতার পৈতৃক বাড়ি থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীরচর এলাকায় এই অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় অস্ত্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, লুট হওয়া অস্ত্র উদ্ধার হওয়া বাড়িটি আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের বাবা আবুল কাশেমের। তবে বাড়িটি এখন পরিত্যক্ত বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান।

অপর দিকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালাপাহাড়িয়ার খালিয়ার চর এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. স্বপন (৪০), শামসুল হক ব্যাপারীর ছেলে আবদুল মতিন (৪৫), শুকুর আলীর ছেলে রিন্টু মিয়া (৫১), এরশাদের ছেলে মো. জাকির (৩০) ও কানাই মিয়ার ছেলে মো. জনি (১৯)।

অভিযান শেষে বিকেলে উপজেলার খালিয়ার চর জাহানারা বেগম উচ্চবিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবম পদাতিক ডিভিশনের ৪৫ এমএলআরএসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যোবায়ের আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ কমানো এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৪০ জন সেনা ও ১০ জন পুলিশ সদস্য অংশ নেন। এ সময় বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

যোবায়ের আলম জানান, অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের ১০টি গুলি এবং পাঁচটি  শটগানের গুলি আছে। এ ছাড়া অভিযানে আটটি ককটেল, বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, চায়নিজ কুড়াল, ইলেকট্রিক শটগান, মাদক, ১০ লাখ টাকা ও মুঠোফোন জব্দ করা হয়।

বাসাবাড়ি ও বিদ্যুতে গ্যাসের দাম বাড়ায়নি সরকার
  • ১২ নভেম্বর ২০২৬
সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক
  • ১২ নভেম্বর ২০২৬
১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950