বিদ্যুৎহীন ৩২৫ ভোটকেন্দ্রে দ্রুত সংযোগ নিশ্চিত করতে ইসির নির্দেশ

০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৩২ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের শত শত ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের তথ্যে জানা গেছে, সারা দেশে নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনো বিদ্যুৎ পৌঁছেনি। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইসি।

রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য ভোটকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত জরুরি।

ইসি জানায়, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, দেশজুড়ে চূড়ান্ত করা ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৫টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করা হলে ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা পরিচালনা, যেখানে প্রযোজ্য সেখানে ইভিএম ব্যবহার এবং প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিদ্যুৎ সংযোগ অপরিহার্য। এসব বিষয় বিবেচনায় নিয়ে বিদ্যুৎ বিভাগকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনের জন্য দেশব্যাপী মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে মাঠপর্যায়ে এখন শেষ ধাপের প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬