জাতীয় দিবস হিসেবে নতুন করে চূড়ান্ত হলো ‍দুই দিবস

১২ মার্চ ২০২৬, ০২:০২ PM
সরকারের লোগো

সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন পরিপত্রে নতুন দুইটি দিবসের নাম ঘোষণা করা হয়েছে। আগামী থেকে ৫ আগস্ট পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন পরিপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়াকে স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। এছাড়া ৫ আগস্ট দিনটিকে আওয়ামী লীগ সরকারের পতনের দিন হিসেবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এই নতুন দিবসগুলো ক-শ্রেণিতে অন্তর্ভুক্ত থাকায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে। পাশাপাশি, এই ধরনের দিবসের অনুষ্ঠানে সরকারি বরাদ্দ সীমিত থাকবে এবং বড় আয়োজন, শোভাযাত্রা বা অফিসের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন পরিপত্রে ১৭টি ক-শ্রেণির দিবস, ৩৭টি খ-শ্রেণির এবং ৩৫টি গ-শ্রেণির দিবস তালিকাভুক্ত করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে সরকারি সংস্থাগুলোকে সরকারি সম্পদ ও সময় সাশ্রয় নিশ্চিত করতে হবে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬