খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সভার ডাক উপদেষ্টা পরিষদের

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ AM
জরুরি সভার ডাক উপদেষ্টা পরিষদের

জরুরি সভার ডাক উপদেষ্টা পরিষদের © টিডিসি ফটো

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সভা ডেকেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খ্যাতিমান প্রবীণ এই রাজনৈতিক নেত্রীর প্রয়াণে রাষ্ট্রীয় করণীয় নির্ধারণে আজ সকাল সাড়ে ১০টায় এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত ওই বার্তায় জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশসহ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদের এই বিশেষ কেবিনেট বৈঠক ডাকা হয়েছে। সরকারের নীতিনির্ধারক পর্যায়ের এই সভায় শোক প্রস্তাব গ্রহণসহ রাষ্ট্রীয় সম্মানের বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সরকারের এই জরুরি বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আজ দুপুর সাড়ে ১২টায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, 'সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কেবিনেট বৈঠক রয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকে দুপুর সাড়ে ১২টায় আমরা স্থায়ী কমিটির বৈঠক করব। এরপরই জানাজা, দাফনসহ পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে।'

উল্লেখ্য, আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তাঁর এই প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের সামনে এবং গুলশানে রাজনৈতিক নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করেছে। সরকারের সিদ্ধান্তের পর জানাজার সময় ও স্থান নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা গেছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9