ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

০২ মার্চ ২০২৬, ০১:৪৬ PM
শেখ মো: সাজ্জাত আলী

শেখ মো: সাজ্জাত আলী © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

নিয়োগ বাতিল করে রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যদিও এর আগেই সাজ্জাত আলী এ পদ থেকে পদত্যাগ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর প্রজ্ঞাপনমূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত শেখ মো. সাজ্জাত আলীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হলো।

২০২৪ সালের ২০ নভেম্বর সাজ্জাত আলীকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬