মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

২৯ নভেম্বর ২০২৫, ০১:০৫ PM
মার্কিন রাষ্ট্রদূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মার্কিন রাষ্ট্রদূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা © সংগৃহীত

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

জানা জানায়, বৈঠকটিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের ভারত সফরের আলোচ্য বিষয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি বিষয়ে এবং আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদারকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

এর আগে চলতি বছরে কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান ড. খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। এ ছাড়া গত কয়েক মাসে ড. খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক হয়েছে। তবে এসব বৈঠকে কী আলোচনা হয়েছে তা কোনো পক্ষই প্রকাশ করেনি।

 

 

 

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9