বিএনপি-গণঅধিকারসহ ৬ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

১৯ নভেম্বর ২০২৫, ০৩:০৯ PM
ইসির সাথে সংলাপে ছয় দল

ইসির সাথে সংলাপে ছয় দল © টিডিসি ফটো

আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) সহ মোট ছয় দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসেছে কমিশন।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ২টার পরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সংলাপ শুরু হয়।

সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আলোচনার পর্ব।

এর আগে একইদিন সকাল সাড়ে ১০টার পরে সংলাপে অংশ নেয় জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ এবং সুপারিশ শুনতেই এই সিরিজ সংলাপ আয়োজন করেছে কমিশন।

গভীর রাতে সন্দেহভাজনের গতিবিধি, প্রতিবেদনে নেই পরিচয়!
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‎জাবিতে নানা আয়োজনে ৫৪তম আবর্তনের বর্ষপূর্তি উদযাপন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের শহীদ মিনারে ইডেন শিক্ষার্থীদের নৃত্য, তীব্র সমা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬