কমিশন ‘শাপলা কলি’ যুক্ত করেছে, কারও চাপে নয়: ইসি সচিব

৩০ অক্টোবর ২০২৫, ০৭:৪১ PM
সিনিয়র সচিব আখতার আহমেদ

সিনিয়র সচিব আখতার আহমেদ © সংগৃহীত

শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, নতুন যে প্রতীকের তালিকা আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে, এটা ইলেকশন কমিশন মনে করেছে। এটা কারও কোনো দাবির বিষয় নয়। আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। শাপলা ও শাপলা কলির ভেতরে পার্থক্য আছে এটাও আমার মনে হয় ব্যাখ্যার বিষয় নয়।

আরও পড়ুন: ঢাবির বিখ্যাত কুকুর ‘অভ্র’, সোশ্যাল মিডিয়ায় যার আছে অ্যাকাউন্ট ও জনপ্রিয়তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে ইসি।

কোন রাজনৈতিক দলের চাপে শাপলা অন্তর্ভূক্ত কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনের বিবেচনায় মনে হয়েছে তাই এটা যুক্ত হয়েছে। কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মতামত এসেছে তাই কমিশন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, সেই বিবেচনায় এটা হয়েছে।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬