পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

১০ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত ছবি

আগামী ১৮ নভেম্বর পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রবাসীদের ভোটিং দীর্ঘ ট্রায়ালের মধ্যে যেতে হয়, এটা গ্লোবাল সাজেশান্স। কিন্তু আমাদের প্রবাসীদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে দ্রুততম সময়ে কাজটি করার চেষ্টা করেছি। যে কারণে যথোপযুক্ত ট্রায়ালের সময় পাই নি। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে-নতুত্বের চ্যালেঞ্জ। এখানে টুকটাক ঝামেলা থাকতে পারে, সবাইকে সহায়তা করতে হবে। ভোটের গোপনীয়তা রাখতে হবে।

সোমবার (১০ নভেম্বর) বিকালে প্রবাসী বাংলাদেশি ভোটারদের ‘পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি’ দূতাবাস, মিশন অফিসের কর্মকর্তাদের সঙ্গে অনলাইন এক সভায় এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, লটারি ১৪ ডিসেম্বর?

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ও পাঠানোর পদ্ধতি তুলে ধরেন এ নির্বাচন কমিশনার জানান, ভোট দেওয়ার পর ফেরত খাম আর নির্বাচন কমিশনে আসবে না, সরাসরি রিটার্নিং অফিসারের কাছে চলে যাবে।

তিনি বলেন, সুনির্দিষ্ট সিকিউরড পদ্ধতি আমরা ডিজাইন করেছি। ডাক বিভাগ ঢাকাতে এটাকে একোমোলেট করে প্রত্যেক রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পৌঁছে দেবেন। দেশে ভোট গণনার দিন কেন্দ্রভিত্তিক প্রবাসীদের ভোটও গণনা হবে।

নিবন্ধনের সময় প্রবাসী ভোটারদের ‘সঠিক তথ্য ও সঠিক ঠিকানা’ দেওয়ার অনুরোধ করেন আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রতীক বরাদ্দের পর দ্রুততম সময়ের ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে। সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে গণনায় নেওয়া হবে না।

দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই আমরা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছাচ্ছি। অনুরোধ থাকবে- কমিউনিটিতে এ তথ্য জানাবেন। ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে। অ্যাপটি ডাউনলোড করেন। পৃথিবীর বিভিন্ন এলাকায় নিবন্ধনের জন্য যে সিডিউল দেওয়া হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করুন।

প্রতিটি ভোটের জন্য প্রায় ৭০০ টাকা খরচ হচ্ছে বলে উল্লেখ করেন আবুল ফজল মো. সানাউল্লাহ।  

সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬