স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, লটারি ১৪ ডিসেম্বর?

১০ নভেম্বর ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ PM
মাউশি লোগো ও ক্লাস চিত্র

মাউশি লোগো ও ক্লাস চিত্র © সৌজন্যে প্রাপ্ত

এবারও সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমেই সম্পন্ন হবে। ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২১ নভেম্বর এবং চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রাপ্ত আবেদন থেকে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে, যার সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে ১৪ ডিসেম্বর। 

ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‌‘এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।’ সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারীর কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এর আগে গত বছর ২০২৪ সালের ১২ নভেম্বর থেকে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছিল। চলে ৩০ নভেম্বর পর্যন্ত। ভর্তির আবেদন ফি ছিল ১১০ টাকা।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬