সাড়ে ৭ হাজার চিকিৎসক পাচ্ছেন পদোন্নতি, বাদ আওয়ামীপন্থিরা

০১ নভেম্বর ২০২৫, ০৯:১১ AM
চিকিংসকের প্রতীকী ছবি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

চিকিংসকের প্রতীকী ছবি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৭ হাজার ৫০০ চিকিৎসককে সুপারনিউমারারি পদে পদোন্নতি দিতে যাচ্ছে। তবে এ প্রক্রিয়ায় আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসক সংগঠন স্বাচিপের বহু সদস্য বাদ পড়েছেন। এমনকি পদোন্নতি দিয়ে পরে সাতজন চিকিৎসকের প্রজ্ঞাপনও বাতিল করেছে মন্ত্রণালয়, যা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে মন্ত্রণালয়ের দাবি, বাদ পড়াদের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ রয়েছে এবং কিছু পদোন্নতি ‘ভুলবশত’ হয়েছিল।

জানা গেছে, হাসপাতাল ও মেডিকেল কলেজে প্রশাসনিক জট ও পদশূন্যতা দূর করতে এবং স্থিতিশীলতা ফেরাতে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসককে সুপারনিউমারারি পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিদ্যমান পদসংখ্যার চেয়ে বেশি চিকিৎসককে পদোন্নতি দেওয়ার এই প্রক্রিয়াকেই বলা হয় সুপারনিউমারারি পদোন্নতি।

খোঁজ নিয়ে আরও জানা যায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময়— ২০০৯ সাল থেকে গত বছরের ৫ আগস্ট পর্যন্ত— স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসকেরাই স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ পদগুলোয় প্রভাব বিস্তার করে রেখেছিলেন। মহাপরিচালক, অধ্যক্ষ, পরিচালক, তত্ত্বাবধায়ক থেকে শুরু করে প্রকল্প পরিচালকের পদেও ছিলেন তাদের সদস্যরা। 

আরও পড়ুন: সরানো হলো ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক ও ওয়াসার এমডিকে

অন্যদিকে, এ সময় বিএনপি– সমর্থিত ড্যাব, জামায়াত– সমর্থিত এনডিএফ, বামপন্থি চিকিৎসক এবং অরাজনৈতিক চিকিৎসকেরা ছিলেন অনেকটা কোণঠাসা। নিয়মিত পদোন্নতি, প্রাপ্য সুযোগ– সুবিধা ও স্বীকৃতি থেকে তারা বঞ্চিত হয়েছেন। 

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর পদোন্নতির ব্যাপারে গণমাধ্যমকে জানান, ৮২টি বিষয়ে এ পদোন্নতির কাজ চলছে, যা একসঙ্গে এত বড় পরিসরে আগে কখনো হয়নি।  

স্বাস্থ্যসচিব মো. সাঈদুর রহমান গণমাধ্যমকে বলেন, কিছু চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে; বিষয়টি তদন্তাধীন। কারও কাগজপত্র ঠিক থেকেও যদি পদোন্নতি না হয়ে থাকে, তারা মন্ত্রণালয়ে জানাতে পারবেন।

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, এবার বহিষ্কার এক শিক্ষা…
  • ১২ নভেম্বর ২০২৬
মহিলা কলেজ চাইলেন স্পিকারও, শিক্ষামন্ত্রী বললেন—‘কলমাকান্দা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950