সরানো হলো ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক ও ওয়াসার এমডিকে

৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৭ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০২:০০ AM
ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি মো. শাহজাহান মিয়া

ডিএসসিসি প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডি মো. শাহজাহান মিয়া © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান মিয়াকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই সঙ্গে ডিএসসিসি, ওয়াসা ও স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. শাহজাহান মিয়াকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার তাকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের পাশাপাশি ডিএসসিসির প্রশাসকের দায়িত্ব দেয়। পরবর্তীতে প্রায় দুই মাস পর, ১৮ মে তাকে ঢাকা ওয়াসার এমডি পদেও নিয়োগ দেওয়া হয়।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬