সিদ্ধেশ্বরী ও কাকরাইল পুলিশ ফাঁড়ি উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪২ PM
শুভ উদ্বোধন করছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী

শুভ উদ্বোধন করছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী © সংগৃহীত

সিদ্ধেশ্বরী এবং কাকরাইল ফাঁড়ি ভবনের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী। আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে এই দুটি নতুন ফাঁড়ি ভবনের উদ্বোধন করেন তিনি। 

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার ফাঁড়ি ভবনের ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে ফাঁড়িগুলো ভাড়া বাসায় থেকে পরিচালিত হতো। নতুন দুটি ফাঁড়ি ভবন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও পড়ুন: রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয় নিয়ে ‘নেতিবাচক আলোচনার’ অভিযোগ এনে ছাত্রদল নেতাকর্মীদের স্থায়ী বহিষ্কার

অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স ও প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬