ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, সতর্ক করল ডিএমপি

০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৭ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ © সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক ফাইন বা জরিমানাসংক্রান্ত ভুয়া বার্তা পাঠিয়ে নগরবাসীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার প্রবণতা বাড়ছে। ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ও ভুয়া লিংক পাঠিয়ে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির মাধ্যমে প্রতারণা করছে একটি চক্র।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে অনেক নাগরিকের মোবাইল ফোনে ট্রাফিক ফাইন বা জরিমানা পরিশোধের নামে ভুয়া বার্তা পাঠানো হচ্ছে। এসব বার্তায় একটি লিংকে ক্লিক করতে বা ওটিপি কোড দিতে বলা হচ্ছে। প্রতারকরা এসব তথ্যের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

ডিএমপি জানায়, ট্রাফিক ফাইনের বিষয়ে নাগরিকদের মোবাইল ফোনে বার্তা পাঠানোর নির্ধারিত সরকারি মাধ্যম রয়েছে। ব্যক্তিগত নম্বর থেকে পাঠানো যেকোনো বার্তা সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে হবে।

নগরবাসীকে সতর্ক করে ডিএমপি বলেছে, কোনো অবস্থাতেই অপরিচিত লিংকে ক্লিক করা যাবে না এবং ওটিপি কোড শেয়ার করা যাবে না। কেউ এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ বলছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে জনগণের সচেতনতা ও সহযোগিতাই সবচেয়ে বড় সহায়। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি নাগরিককে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি।

৩য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন 
  • ২৩ জুলাই ২০২৬
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের অনুদান দেবে মাদ্রাসা বোর্ড, আবে…
  • ২৩ জুলাই ২০২৬
ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে জিআই তার দিয়ে পেটালেন…
  • ২৩ জুলাই ২০২৬
দুদকের মামলায় সহকারী খাদ্য পরিদর্শকের ১০ বছর, বাবা-স্ত্রীর …
  • ২৩ জুলাই ২০২৬
প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ, বাড়ির পেছনেই মিলল চার বছরের …
  • ২৩ জুলাই ২০২৬
তাজউদ্দীন আহমদ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী
  • ২৩ জুলাই ২০২৬