হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ AM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ AM
শেখ হাসিনা ও মেজর জেনারেল কবীর আহাম্মদ

শেখ হাসিনা ও মেজর জেনারেল কবীর আহাম্মদ © টিডিসি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহাম্মদকে (এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ সেনাবাহিনী) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন বিভাগের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার এ নিয়োগ প্রদান করা হয়। এ প্রজ্ঞাপনে মেজর জেনারেল কবীর আহাম্মদের পাশাপাশি আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মোঃ সরওয়ার হোসেনকেও (এসইউপি, এনডিসি, পিএসসি এবং চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড) একই পদে নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, মেজর জেনারেল কবীর আহাম্মদকে রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে বদলি করা হয়েছে, কিন্তু কোথাও পোস্টিং দেওয়া হয়নি। যতদিন পোস্টিং না দেওয়া হয়, তিনি সেখানে ওএসডি হিসেবে থাকবেন। এরকম আরও অনেকের ক্ষেত্রে ঘটেছে। ওএসডি অবস্থায় অনেকের অবসরে যাওয়ারও নজির আছে।

আরও পড়ুন: বৈষম্য দূর করতে এসে উপদেষ্টা পরিষদ বৈষম্যের উৎপাদন করেছে: রাশেদ খাঁন

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ১৯ জুলাই (মঙ্গলবার) মেজর জেনারেল কবীর আহাম্মদকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সামরিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিন, গণভবনে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এসএসএফের মহা-পরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান ও জিপিআরের ডেপুটি কমানন্ড্যান্ট কর্নেল মোবারক হোসেন।

এ সময় শেখ হাসিনা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল কবির আহাম্মদের স্ত্রী ফাতেমা কবির, ছেলে ইসমাম আহমেদ ও মেয়ে আরিবা।

 

‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬
শাশুড়ির ঘর থেকে ২০ লাখ টাকা চুরির অভিযোগ, জামাইসহ গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬