জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ PM
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরায় আমীরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দেশটির দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক মি. ঝ্যাং জিং। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ডাকসু, জাকসুর প্রভাব কী চাকসু নির্বাচনে পড়বে, যা বলছেন ছাত্রনেতারা

বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতের এই সময় দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬