জুলাই ঘোষণাপত্র পাঠের মঞ্চ প্রস্তুত

০৫ আগস্ট ২০২৫, ১০:৪০ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ০১:২৬ PM
মানিক মিয়া অ্যাভিনিউতে প্রস্তুত মঞ্চ

মানিক মিয়া অ্যাভিনিউতে প্রস্তুত মঞ্চ © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ ঘিরে মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিংসহ সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি পুরো অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার রাত থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা, শুরু হয়েছে গোয়েন্দা নজরদারি। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এবং র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন থাকবে পুরো এলাকা জুড়ে।

আয়োজনে থাকবে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো এবং বহুল প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ। সকাল ১১টা থেকেই শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন, এটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বিশেষ ড্রোন শো, আর রাত ৮টায় থাকবে জনপ্রিয় ব্যান্ডদলগুলোর পরিবেশনা।

এদিকে অনুষ্ঠানস্থলের সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে। নিরাপত্তা ও জনসমাগম বিবেচনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ থাকবে।

প্রত্যাশা করা হচ্ছে, এই আয়োজনে গণঅভ্যুত্থানের চেতনাকে আরও একবার জাগিয়ে তুলবে হাজারো মানুষের উপস্থিতি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9