জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকেল ৫টায়

০২ আগস্ট ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:০৫ AM
জুলাই সনদ ঘোষণা

জুলাই সনদ ঘোষণা © ফাইল ফটো

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। আজ শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

এতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার (৫ আগস্ট), ২০২৫ বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। অবিলম্বে এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।

এর আগে, শুক্রবার (১ আগস্ট) মধ্যরাতে ভেরিফায়েড ফেসবুকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তারিখ জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক পোস্টে বলেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ ই আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। ঘোষণাপত্র ইস্যুকে গণআকাঙ্ক্ষায়  বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটা পেপার ওয়ার্ক থাকা দরকার। একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল–সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা আমরা এখনও জানি না। অলরেডি এতে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজ হয়তো ঘোষণা হবে ৫ আগস্ট বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে।’

তিনি বলেন, ‘জুলাই ঘোষণাপত্রে যারা গণ-অভ্যুত্থান করেছেন–একটা ডিক্লারেশনের মাধ্যমে তাদের একটা দালিলিক প্রমাণ থাকবে। আসলে আমরা কোন কোন এসপিরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম, জুলাই গণ-অভ্যুত্থান কেন সংঘটিত হয়েছিল এবং আমরা কোন দিকে যাত্রা করতে চেয়েছিলাম, তার দালিলিক প্রমাণ থাকবে।’
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬
নারী সহকর্মীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদলের ওয়ার্ড সভাপ…
  • ০৭ আগস্ট ২০২৬