গোপালগঞ্জে কারফিউ শিথিল, রাতে নতুন সিদ্ধান্ত

১৯ জুলাই ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০১:২৩ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

গোপালগঞ্জে কারফিউ শিথিল করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কারফিউ শিথিল থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান আদেশ জারি করেছেন। 

কারফিউ শিথিল হওয়ায় শনিবার সকাল থেকে গোপালগঞ্জের রাস্তাঘাটে ও বাজারে লোকসমাগম বৃদ্ধি পেয়েছে। মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে আসছে।

সকাল হওয়ায় অন্য সময়ের চেয়ে মানুষের উপস্থিতি একটু কম মনে হয়েছে। শহরের কাঁচা বাজার, ফল বাজার বেচাকেনা আগের মতোই মনে হয়েছে। 

তবে সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বা ভীতি রয়ে গেছে। গোপালগঞ্জের সব ধরনের মার্কেট শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সেসব দোকান এখনও খোলেনি। হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬