মসজিদ কমিটি নিয়ে দেওয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে: ধর্ম উপদেষ্টা

১৯ জুলাই ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:৫৮ AM
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন © ফাইল ফটো

মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি কে হবেন তা নির্ধারণ নিয়ে দেওয়া বক্তব্য ‍ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভাপতি,  সেক্রেটারি কে হবেন তা নির্ধারণ করবেন মুসল্লী, মোতুয়াল্লী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা। ডিসি অথবা ইউএনও সভাপতি হওয়ার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন তিনি।

বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে শিরোনাম দিয়ে ফেসবুকে এক পোস্টে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, খুলনায় ইমামদের এক সমাবেশে প্রদত্ত বক্তব্য  মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপিত হয়নি। সারাদেশে মডেল মসজিদগুলোর সভাপতি হবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁরা ভিন্ন ধর্মের অনুসারী হলে মুসলিম এডিসি বা মুসলিম এসি ল্যান্ড দায়িত্ব পালন করবেন। মহিলা হলেও একই নিয়ম।

তিনি বলেন, মডেল মসজিদগুলো নির্মাণ ও পরিচালনা সম্পূর্ণ সরকারের অর্থায়নে। সুতরাং এর নিয়ন্ত্রণভার থাকবে সরকারের  হাতে। অপরদিকে সারাদেশে ছড়িয়ে থাকা তিন লাখ বেসরকারি মসজিদের কমিটি, সভাপতি, সেক্রেটারি কে হবেন, তা নির্ধারণ করবেন মুসল্লী, মোতুয়াল্লী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা। ডিসি অথবা ইউএনও সভাপতি হওয়ার প্রশ্নই ওঠে না।   এসব মসজিদ বেসরকারি উল্লেখ করে

আরও পড়ুন: তিন ধাপে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন, শুরু ২৪ জুলাই?

ধর্ম উপদেষ্টা বলেন, সরকার এসব মসজিদের ব্যয়ভার বহন করে না। তবে কোনও কমিটির সঙ্গে ইমাম, খতিব ও মুয়াজজিনের যদি বিরোধ দেখা দেয় বা সংকট তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিষয়টি নিরসনের জন্য প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন। এটাই হল মূল প্রতিপাদ্য।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬