ঢাবির কেন্দ্রীয় মসজিদে সোম্যের জানাজা অনুষ্ঠিত

১৪ মে ২০২৫, ০২:৩৫ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সোম্যের লাশ ঘিরে  শিক্ষক ও সহপাঠীদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সোম্যের লাশ ঘিরে শিক্ষক ও সহপাঠীদের ভিড় © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সোম্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে৷ শেষবারের মতো নিজ ক্যাম্পাসে সহপাঠী ও রাজনৈতিক সহযোদ্ধাদের অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন তিনি। 

আজ বুধবার (১৪ মে) বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও শিবিরের, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। পরে সহপাঠীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাম্যের সহপাঠী আহত বায়েজিদ বলেন, ‘আমরা তিনজন ক্যান্টিন থেকে বের হচ্ছিলাম। হঠাৎ ৮-১০ জনের একটি দল আমাদের ঘিরে ফেলে। তারা কোনো কথা না বলেই হামলা চালায়। সাম্যকে একাধিক ছুরিকাঘাত করা হয়, প্রচণ্ড রক্তক্ষরণে সে দ্রুত নিস্তেজ হয়ে পড়ে। আমরা তখনই তাকে মেডিকেলে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক জানিয়ে দেন, আর কিছু করার নেই।’

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রধান ৩ আসামি গ্রেপ্তার

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতভর অভিযান চালিয়ে রাজাবাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (১৪ মে) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর। তিনি বলেন, ‘ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা কয়েকজনের নামের মামলা হয়েছে।’

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬