জুলাই উইমেনস ডে’র অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ

১৪ জুলাই ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১০:০০ AM
জুলাই উইমেনস ডে’র অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার

জুলাই উইমেনস ডে’র অনুষ্ঠানে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার © সম্পাদিত

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ‘জুলাই উইমেনস ডে’ উদ্‌যাপনে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। দুই মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) এ দিবস পালন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ১৪ জুলাই ‘জুলাই উইমেনস ডে’ (July Women’s Day) উদ্‌যাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় থেকে আয়োজিতব্য অনুষ্ঠানে ঢাকাস্থ স্কুল ও কলেজসমূহের ছাত্রীদের অংশ গ্রহণের বিষয়ে (সম্ভব হলে ইউনিফর্মসহ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: বিদ্যালয়ের নামে ‘বঙ্গবন্ধু’ জুড়ে দিয়েছিল আওয়ামী লীগ, ফিরল আগের নামে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ১৪ জুলাই July Women’s Day উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণ সংক্রান্ত সূত্রোক্ত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পত্রটি এতদসঙ্গে প্রেরণ করা হলো। উক্ত পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

আজ দেশের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
  • ০৮ আগস্ট ২০২৬
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬