বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন শেষ ১৮ অক্টোবর

১৬ অক্টোবর ২০২৫, ০৪:৪২ PM
অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

অফিসার ক্যাডেট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিষ্ঠানটিতে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞীপ্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী;

কোর্সের নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স;

পদের নাম: অফিসার ক্যাডেট;

জাতীয়তা: বাংলাদেশি;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী, বয়স সাড়ে ১৬ হলেই আবেদন

আবেদনের শিক্ষাগত যোগ্যতা—

*জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ন্যূনতম ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘ও‌’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। অথবা,

*‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে ‘এ’ গ্রেড ও ১টিতে ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ন্যূনতম ৪ পেয়ে উত্তীর্ণ হতে হবে;

*২০২৫ সালের নিয়মিত এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসিতে জিপিএ-৫/‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড/সমমানের ফলাফল থাকতে হবে। নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পরই আইএসএসবিতে অংশগ্রহণ করতে পারবেন। উভয় মাধ্যমের ক্ষেত্রে বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই এইচএসসি/‘এ’ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে। ফলাফল ব্যতীত কোনো প্রার্থী বিএমএতে যোগদান করতে পারবেন না;

আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৪৬, আবেদন অনলাইনে

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি;

উচ্চতা (নারী): ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬-২১ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১০০০ টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকাসহ মোট ২০০০ টাকা টেলিটক/বিকাশ/রকেটের মাধ্যামে জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ অক্টোবর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950