বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, পদ ৪৬, আবেদন অনলাইনে

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ PM
৪৬ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড

৪৬ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট’ পদে ৪৬ কর্মী নিয়োগে ১৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ অক্টোরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড;

পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৪৬ টি;

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ, পদ ৪৩০, আবেদন এসএসসি পাসেই

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে;

*ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে;

শারীরিক যোগ্যতা—

উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি ও নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি;

প্রার্থীর বয়স: ৩২ বছর (২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে)। তবে অবসরপ্রাপ্ত এনসিও/জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৮৯০

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ৩৩৫ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২১ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—


 
সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল ওয়েবসাইট

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ ইউআইইউ, পেল সং…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শ্রেষ্ঠ শিক্ষক হলেন ‘শাড়ির আঁচল উড়িয়ে’  ভিডিও বানানো সেই বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর ঝুঁকিপূর্ণ ‘এ’ ব্লক ভবন দ্রুত ত্যাগের নির্দেশ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
২৩ জন লেকচারার নিয়োগ দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬