সহকারী জজ নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১০০, আবেদন অনলাইনে

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ PM
১০০ সহকারী জজ নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন

১০০ সহকারী জজ নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। প্রতিষ্ঠানটি ‘সহকারী জজ’ পদে ১০০ কর্মকর্তা নিয়োগে সোমবার (১৮ আগস্ট) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অষ্টাদশ এ পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমাদান ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়;

পদের নাম: সহকারী জজ;

পদসংখ্যা: ১০০টি;

বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা (২০১৬ সালে বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত অন্য সুবিধাও প্রাপ্য হবেন);

আরও পড়ুন: নন-ক্যাডারে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল পিএসসি, পদ ২৮২৫, আবেদন অনলাইনে

প্রার্থীর বয়স: অনধিক ৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে;

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০, আবেদন এইচএসসি পাসেই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে;

আবেদন ফি—

টেলিটকের মাধ্যমে আবেদন ফি বাবদ ১২০০ টাকা পরিশোধ করতে হবে (ফি জমাদানের শেষ সময় ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট);

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতি, পরীক্ষার নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট

পাবনায় আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব: আরাগচি 
  • ১৮ জুলাই ২০২৬
৩ বন্ধুর ডুব দিয়ে পুকুর ঘাট পেরোনোর প্রতিযোগিতা, দম ফুরিয়ে …
  • ১৮ জুলাই ২০২৬
বন্ধুদের সঙ্গে ভাসমান পেয়ারা বাজারে ঘুরতে গিয়ে ডুবল কিশোর
  • ১৮ জুলাই ২০২৬
বদলির পূর্বে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে কী হবে?
  • ১৮ জুলাই ২০২৬
১৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence